ঢাকাTuesday , 18 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জয়িতা অন্বেষণ কর্মসূচির আবেদন গ্রহণ শুরু

admin
September 18, 2018 8:31 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০১৮ শীর্ষক কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর সূত্রে জানা গেছে, পাঁচটি ক্যাটাগরিতে নারীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী- এসব ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। প্রত্যেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদ থেকে আবেদন ফর্ম নিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে মহিলা বিষয়ক অফিসে জমা দিতে পারবে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের মধ্য থেকে পাঁচজন নারীকে বাছাই করে উপজেলা পর্যায়ে সম্মাননা জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।