ঢাকাTuesday , 18 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তুমি আমার

admin
September 18, 2018 1:19 am
Link Copied!

সমুদ্র শাহরিয়ার

তুমি আমার মিস্টি সকাল
আকাশ জুড়ে রঙের মেলা
রবি ঠাকুরের গানে গানে
সন্ধ্যা বেলার মেঘমালা।

তুমি আমার তপ্ত দুপুর
ঘামে শরীর ভিজে যাওয়া
একলা পেলে জড়িয়ে ধরে
অন্ধকারে চুমু খাওয়া।

তুমি আমার শরৎ বিকেল
কাশফুলের নরম ছোঁয়া
তোমায় ছাড়া শূন্য জীবন
চারিদিকে ধোঁয়া ধোঁয়া।

তুমি আমার আবেগী রাত
দুঃখ সুখের গল্প বলা
সকল অতীত ভুলে গিয়ে
নতুন করে পথ চলা।

তুমি চাঁদের একটি কণা
আমার বুকে পড়লে ঝরে
অনন্তকাল ভালবেসে
রাখব তোমায় বুকে ধরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।