ঢাকাMonday , 17 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় যুক্তফ্রন্টের জনসভা সফল করতে জেএসডি নেতার আহবান

admin
September 17, 2018 10:11 pm
Link Copied!

তালা প্রতিনিধি: খুলনার শহীদ হাদিস পার্কে যুক্তফ্রন্টের প্রথম জনসভা সফল করার জন্য আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান। সভাটি আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেএসডি নেতা মীর জিল্লুর রহমান জনান, উক্ত জনসভায় যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ড. এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও জেএসডির সভাপতি আ. স.ম. আবদুর রব, ডাকসু’র সাবেক ভিপি নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক মন্ত্রী ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুউল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক ও যুক্তফ্রন্টের নেতা আবদুল মালেক রতন, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল গনি ফারুখ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।