কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ মহিলা মিশন উন্নয়ন সংস্থার আয়োজনে ১০ দিনব্যাপী বয়নশিল্প প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান।
সাংবাদিক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোজাহার হোসেন জান্টু, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মাদ উল্লাহ বাচ্চু প্রমুখ।
প্রশিক্ষণে ৩৫ জন নারী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ প্রদান করেন জান্নাত-আরা-ফেরদৌসী দীনা ও সানজিদা নাজনীন সাথী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
