ঢাকাSunday , 16 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় শ্মশান ও কালীমন্দিরের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণে প্রতিবাদ সমাবেশ

admin
September 16, 2018 10:22 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পাতড়াবুনিয়ায় শ্মশান ও কালীমন্দিরের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) বিকালে সার্বজনীন কালীমন্দির স্থলে কমিটির সভাপতি দীনেশ ম-লের সভাপতিত্বে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।
গড়ইখালী ইউনিয়ন যুবলীগ সম্পাদক মানবেন্দ্র ম-ল ও ছাত্রলীগ নেতা হামিম সানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ ম-ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন সরকার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক বাবলু হোসেন বাবু গাইন ও চান্নির চক কলেজিয়েটর সভাপতি অমলেন্দু বাছাড়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় অমর ম-ল, সুকৃতি রায়, বিজয় রায়, নভতোষ ম-ল, গৌরপদ ম-ল, শান্ত ম-ল, পুলিন সরদার, জয়দেব ম-ল প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৫ আগস্টে স্থানীয় আছাদুল ও তার ভাতিজা ফরহাদ গাইন ক্রয়কৃত সম্পত্তি দাবি করে বহিরাগতদের নিয়ে এ দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের জমিতে অবৈধভাবে টিনসেডের স্থাপনা নির্মাণ করে। এ বিষয়ে এসিল্যান্ডের কাছে অভিযোগ দিলে সপ্তাহব্যাপী তিন জন আমিনের জরিপের পর অবৈধ স্থাপনা প্রমাণিত হলে তা সরিয়ে ফেলতে বলা হয়। কিন্তু ফরহাদ গংরা এখনো পর্যন্ত স্থাপনা সরাচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।