ঢাকাSaturday , 15 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‌চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার প্রধান আসা‌মি জ‌লিল গাইন গ্রেফতার

admin
September 15, 2018 12:00 pm
Link Copied!

ডেস্ক রি‌পোর্ট: কা‌লিগ‌ঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হো‌সেন হত্যা মামলার প্রধান আসা‌মি ইউপি সদস্য জ‌লিল গাইন‌কে গ্রেফতার ক‌রে‌ছে গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর মৌচাক ফা‌ড়ি পু‌লিশ।
শুক্রবার দুপুরে তা‌কে গ্রেফতার করা হয়। গ্রেফতার জলিল গাইন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শস্করপুর এলাকার হাবিবুল্লাহ গাইনের ছেলে।
সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যাকাণ্ডের পর থে‌কে পলাতক ছিল।
পুলিশ জানায়, খুনের পর সে এলাকা থেকে পালিয়ে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালায় আত্মগোপন করে। পত্রিকায় ছবি দেখে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ফাঁড়ি পুলিশ উপজেলার রাখালিয়াচালা এলাকার সরকার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রাতে কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে মু‌খোশধারীরা চেয়ারম্যান মোশাররফ‌কে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।