ঢাকাFriday , 14 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় তরুণলীগের মৌন মিছিল

admin
September 14, 2018 10:50 pm
Link Copied!

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির শ্রীউলা ইউনিয়ন আওয়ামী তরুণলীগের উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ‘হিন্দু, মুসলীম, বৌদ্ধ, খ্রিষ্টান ভাই ভাই, সাতক্ষীরা-৩ আসনে আ.ফ.ম রুহুল হক স্যারের বিকল্প নাই’ এ শ্লোগানে শ্রীউলা ইউনিয়নের হাজরাখলী বাজার হতে একটি মৌন মিছিল বের হয়ে নাকতাড়া কালীবাড়ী বাজার প্রদক্ষিণ করে।
এরপর দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে নবগঠিত ইউনিয়ন কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, তরুণলীগ নেতা আরিজুল ইসলাম, বিল্লাল হোসেন বিল্লু, সবুজ হোসেন, মাসুদুর রহমান প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি, জামায়াত-শিবির থেকে অনুপ্রবেশকারীদের সম্পর্কে সজাগ থাকার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।