ঢাকাFriday , 14 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লীতে প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত দলের জয়

admin
September 14, 2018 11:00 pm
Link Copied!

এম.আর মামুন, বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লীতে প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত দলের বিপক্ষে অবিবাহিত দল জয়লাভ করেছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে নব প্রজন্ম সংস্থা’র সহযোগিতায় ‘মাদককে না বলুন, খেলাধূলাকে হ্যাঁ বলুন’ স্লোগানকে সামনে রেখে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ ম্যাচে অংশগ্রহণ করে আমতলা দক্ষিণ পূর্বপাড়ার অবিবাহিত একাদশ এবং বিবাহিত একাদশ।
খেলায় গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে। খেলার দ্বিতীয়ার্ধে অবিবাহিত একাদশ পুরো মাঠ দখল করেও গোল শূন্য থাকতে হয়ে। অবশেষে অতিরিক্ত সময়ে অবিবাহিত একাদশের ফরোয়ার্ড রাজ্জাক সেন্টার থেকে সরাসরি গোলে শর্ট করে বিবাহিত একাদশের গোল রক্ষককে ভেদ করে বল জালে জড়িয়ে দেয়। এতে অবিবাহিত একাদশ ১-০ গোলে এগিয়ে যায়। পরবর্তীতে খেলার তিন মিনিট আগে অবিবাহিত একাদশের স্ট্রাইকার লিটন দারুণ সুযোগ পেয়ে গোল রক্ষককে ফাঁকি দিয়ে তার দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। খেলা শেষে বিবাহিত একাদশ ২-০ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. সালাউদ্দীন এবং ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন মো. মেহেদী হাসান।
খেলায় উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ‘নব প্রজন্ম সংস্থার’ পরিচালক মো. মোহাব্বত আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন জয়েন্ট টাইলস এর প্রোপাইটার মো. সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইব্রাহীম মুন্সী, বিশিষ্ট সমাজ সেবক মো. আলমগীর হোসেন এবং বল্লী ইউপি সদস্য মো. এরাদ আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।