ঢাকাFriday , 14 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী শেখ আতাউর রহমান

admin
September 14, 2018 10:44 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রার্থী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান। গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে শেখ আতাউর রহমান মহান মুক্তিযুদ্ধের উপর তার রচিত গ্রন্থ ‘বঙ্গবন্ধুর প্রেমের তরী: চেতনায় একাত্তর’ নামের একটি বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
আতাউর রহমান জানান, এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং ব্যক্তিগত এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন।
একই সাথে প্রধানমন্ত্রী তাকে শ্যামনগর ও কালিগঞ্জের অবহেলিত জনপদের আপামর জনসাধারণের সার্বিক কল্যাণের জন্য দল, মত, ধর্ম, বণর্, নির্বিশেষে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।