ঢাকাFriday , 14 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে মাদক সম্রাট ইব্রাহিম সরদার গ্রেফতার

admin
September 14, 2018 9:44 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে মাদক সম্রাট ইব্রাহিম সরদারকে গ্রেফতার করেছে খুলনার ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ সেক্টেম্বর) রাত ৯টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক সম্রাট ইব্রাহিম সরদার (২৮) ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামে এবাদ আলী সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ডিবি পুলিশের ওসি তোফায়েল আহম্মেদের নির্দেশে এসআই অর্জুন কুমার দাসের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার স্বীকারাক্তি মোতাবেক বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৫শ পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময় চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে ডুমুরিয়া থানার মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।