দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কোমপুরের বিএনপি নেতা বাচ্চু ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কোমরপুর বাজার এলাকা থেকে দেবহাটা থানার এএসআই আবুল কালাম ও আলাউদ্দীন তাকে গ্রেফতার করেন। তিনি পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও কোমরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নং-৪।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
