কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা কৃষক লীগের সভাপতি অধিবাস অধিকারী, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে আছাদুর রহমান সাধু মিস্ত্রীকে আহবায়ক ও শেখ শহিদুল ইসলাম মিস্ত্রীকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ইমারত শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
