বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লীতে হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বল্লী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডিলার রশিদুলের দোকান থেকে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ডিলার রশিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামছুর রহমান, বøক সুপারভাইজার মো. শাহজাহান আলী, বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
