ঢাকাThursday , 13 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফেনসিডিলসহ যাত্রীবেশী দুই চোরাচালানী আটক

admin
September 13, 2018 10:07 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকালে একটি ভ্যানে করে এই ফেনসিডিল আনা হচ্ছিল।
আটককৃতরা হলেন, কেশবপুর উপজেলার আওয়ালগাতির আবদুল খালেক সাজু ও সাতক্ষীরার নলকুড়ার মো. আজমীর হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রিয়াদুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে তিনি পুলিশের একটি দল নিয়ে বাঁকালে অবস্থান নেন। পরে ভ্যানের যাত্রীবেশী দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাদের ব্যাগে থাকা ৭০ বোতল ফেনসিডিল বের করে দেয়। এসময় তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।