পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় অজিয়ার রহমান (৫৪) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে দাদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অজিয়ার রহমান পাটকেলঘাটার দাদপুর গ্রামের মৃত আ. মোমিন সানা ছেলে।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, বুধবার রাতে পাটকেলঘাটার দাদপুর গ্রাম থেকে সিআর ৯৫/১৭ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অজিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
