ঢাকাThursday , 13 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে কপিলমুনি চ্যাম্পিয়ন

admin
September 13, 2018 10:46 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে কপিলমুনি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চাঁদখালী ইউনিয়ন ও কপিলমুনি ইউনিয়নের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে ১-১ ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কপিলমুনি বিজয়ী হয়েছে। খেলায় সর্বোচ্চ গোলদাতা চাঁদখালীর ওমর ফারুক ও ম্যান অব দ্য ম্যাচ হয়েছে কপিলমুনির মেহেদী হাসান।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল আউয়াল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরসহ অতিথিবৃন্দ বিজয়ী দল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, কপিলমুনি চেয়ারম্যান কওছার অলী জোয়াদ্দার, সরকারি কর্মকর্তা মোজাফ্ফার হোসেন, এস,এম, শহিদুল্লাহ, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, কাউন্সিলর মাহবুবুর রহমান রঞ্জু, মোর্তজা জামান আলমগীর রুলু, ইলিয়াস হোসেন, উত্তম কুমার দাশ, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, সাজ্জাত আলী সরদার, শিক্ষক অজিত কুমার মন্ডল, চাঁদখালীর প্যানেল চেয়ারম্যান আককাছ ঢালী, লুৎফর রহমান, সচিব আব্বাস উদ্দীন। মাঠে পরিচালকের দ্বায়িত্ব পালন করেন রমজান আলী, এ্যাডভোকেট মুনজুরুল হাসান, তুষার কান্তি মন্ডল, মিনারুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, শিহাবউদ্দীন ফিরোজ বুলু ও নুরুজ্জামান টিটু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।