ঢাকাThursday , 13 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় নীতিমালা মেনে ১০ টাকার চাল বিক্রির নির্দেশনা ইউএনও’র

admin
September 13, 2018 10:42 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রচার না করে ১০ টাকা মূল্যের চাল বিক্রির অভিযোগ ওঠায় ডিলারদের প্রতি ব্যাপক প্রচারণাসহ নীতিমালা মেনে চাল বিক্রির নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশার ( ভুমি) মো. আব্দুল আউয়াল সরকারের এ খাদ্য বান্ধব কর্মসূচি সফল করতে খাদ্য নিয়ন্ত্রক, গুদাম কর্মকর্তার উপস্থিতিতে ২৪ ডিলারকে কঠোর হুশিয়ারী দিয়ে বলেছেন, কোথাও চাল বিতরণে গাফিলতি ও অনিয়ম হলে তাদের ডিলারশিপ বাতিলসহ আইনী ব্যবস্থা গ্রহণে করা হবে। এদিকে গতকাল খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দীকি ফিরোজ, গুদাম কর্মকর্তা তরুন বালার উপস্থিতিতে অবশিষ্ট তিন স্থানে চাল বিক্রি করা হয়েছে। জানা গেছে, রাড়ুলীর ষষ্ঠী তলায় ডিলার উত্তম কুমার দাশ ৩ ও ৪ ওয়ার্ডের ৩৮৯ কার্ডধারীর মধ্যে চাল বিক্রি করেন। চাঁদখালীতে কাটাখালী বাজারে ৪৬৫ কার্ডের চাল বিক্রি করেন ডিলার বারিক গাজী। এ সময় ইউপি সদস্য সুশুমা মন্ডল, আলাউদ্দীন গাজীসহ অনেকে উপস্থিত ছিলেন। দেলুটির ১নং ওয়ার্ডে ডিলার কার্তিক সরকার ৩৮০ কার্ডধারীর মধ্য চাল বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন দ্বীজেন মন্ডল, ইউপি সদস্য সুপদ রায়, বিশ্বজীত, রনধীর মন্ডল, নিরাপদ দফাদার, ডালিম মন্ডল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।