ঢাকাThursday , 13 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে অবৈধভাবে বয়লার রাইস মিল স্থাপনের অভিযোগ

admin
September 13, 2018 10:12 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের মজিদপুর পূর্বপাড়ায় অবৈধভাবে বয়লার রাইস মিল স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মজিদপুর পূর্বপাড়ার মৃত হরিপদ দেবনাথের ছেলে প্রভাত কুমার দেবনাথ দীর্ঘদিন ধরে বসতবাড়ির সন্নিকটে বয়লার রাইস মিল স্থাপন করার চেষ্টা করছে। এলাকাবাসীর অভিযোগে ২০০৯ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তার পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে আবারও প্রভাত কুমার দেবনাথ ওই বয়লার রাইস মিল নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিল স্থাপন হলে আশপাশে পরিবেশ দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হবে ওই এলাকায় বসবাসকারী পরিবারগুলো।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মৃত মোজাহার আলী সরদারের ছেলে নিছার আলী বাদী হয়ে পরিবেশ দূষণ রোধে বয়লার রাইস মিল স্থাপন বন্ধ করার জন্য বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বহী কর্মকর্তা মো. মিজানূর রহমান জানান, বুধবার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।