ঢাকাThursday , 13 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ‘নো হেলমেট, নো পেট্রোল’ কর্মসূচি

admin
September 13, 2018 10:39 pm
Link Copied!

মোজাহিদুল ইসলাম, কলারোয়া: সড়ক দুর্ঘটনারোধ ও ট্রাফিক আইন মানাতে ‘নো হেলমেট, নো পেট্রোল’ ¯েøাগানে ব্যতিক্রমী কার্যক্রম চালু করে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ পুলিশ। সারা দেশের সাথে তাল মিলিয়ে কলারোয়ায়ও চলছে ‘নো হেলমেট, নো পেট্রোল কর্মসূচি’। আর অভিনব এ কৌশল ব্যবহার করে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনারোধ ও ট্রাফিক আইনের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে কলারোয়া থানা পুলিশ।
সম্প্রতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনের পর থেকে সড়কপথে দুর্ঘটনা রোধে নড়েচড়ে বসেছে কলারোয়া পুলিশ প্রশাসন। কলারোয়া থানা পুলিশের আহ্বানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রেখেছেন উপজেলার পাম্প ব্যবসায়ীরা। হেলমেট ব্যবহারে পুলিশের এই অভিনব কৌশলকে সাধুবাদ জানাচ্ছে সচেতন মহল। সাড়া মিলছে মোটরসাইকেল চালকদের পক্ষ থেকেও।
কলারোয়া ইউরেকা ফিলিং স্টেশনের ম্যানেজার রতন সরকার জানান, এই প্রচারণার পরে আমরা হেলমেটবিহীন চালকদের কাছে পেট্রোল, অকটেন বিক্রি করছি না। চালকরা প্রথমে আপত্তি করলেও অনেকেই হেলমেট নিয়ে এসে পেট্রোল, অকটেন নিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, সারা দেশের সাথে আমরা জনসচেনতা বাড়াতে ‘নো হেলমেট, নো পেট্রোল’ এই উদ্যোগ নিয়েছি। মাথায় হেলমেট না থাকার কারণে দুর্ঘটনায় চালক ও আরোহীদের প্রায়ই বড় ধরণের ক্ষতি হয়ে থাকে। হেলমেট থাকলে এ ক্ষতি তুলনামূলক কম হয়। তাই এ ব্যাপারে পাম্প মালিকদেরকে অনুরোধ করা হয়েছে। একই সাথে রেজিস্ট্রেন বিহীন মোটরসাইকেল না চালানোর জন্য চালকদেরকে দ্রæত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার আহবানও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।