ঢাকাThursday , 13 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইউজিসি স্বর্ণপদক পেলেন কেশবপুরের কৃতি সন্তান ড. মনিরুল

admin
September 13, 2018 10:11 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের কৃতি সন্তান ড. জিএম মনিরুল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত ‘ইউজিসি স্বর্ণপদক’ অর্জন করেছেন।
গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
ড. জিএম মনিরুল উপজেলার মঙ্গলকোট গ্রামের মরহুম শিক্ষক কায়েমউদ্দিন আহমেদ ছেলে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রাধান হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ইউনির্ভাসিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড (ইউএসকিউ) এ রিসার্স ফেলো হিসেবেও কাজ করছেন। তিনি একাধিক আন্তর্জাতিক জার্নালের এডিটরিয়াল বোর্ডের মেম্বারসহ বহু প্রোফেশনাল ও ভলেনটারি সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন।
উল্লেখ্য, ইউজিসি প্রতিবছর ১০টি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সরকারি ও বেসরকারি শিক্ষকদের গবেষণার স্বীকৃতি স্বরূপ এ স্বর্ণপদক প্রদান করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।