ঢাকাWednesday , 12 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা, আটক ১

admin
September 12, 2018 9:26 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় গোলাম মোস্তফা ওরফে মোস্তফা (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। যার মামলা নং-১৬। মেডিকেল ও জবানবন্দি রেকর্ডের জন্য নির্যাতিত স্কুল ছাত্রীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
আটক মোস্তফা মণিরামপুর পৌর এলাকার কামালপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। সে পেশায় বালু ব্যবসায়ী।
স্কুল ছাত্রীর মা জানায়, মণিরামপুর বাজারের মুরগিহাটা মোড়ে তারা চা বিক্রি করে। গত ২ সেপ্টেম্বর বিকেলে তার মেয়ে স্কুল থেকে বাসায় ফেরার পথে মোস্তফা তার হাত ধরে একটি বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকার শুনে মা এগিয়ে আসলে মোস্তফা পালিয়ে যায়।
এদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হয়। প্রতিকার না পেয়ে গত রোববার বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীকে জানানো হলে তিনি বিষয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেনকে ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। সেই মোতাবেক মোস্তফাকে মঙ্গলবার দুপুরে আটক করেন পুলিশ।
থানার ওসি মোকাররম হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত মোস্তফাকে আটক করা হয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য স্কুল ছাত্রীকে হেফাজতে নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।