ঢাকাWednesday , 12 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়

admin
September 12, 2018 9:57 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী মতবিনিময় করেছেন। বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনাতায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাস চন্দ্র সরকার। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অধ্যক্ষ কেএম মুফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুল লতিফ, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেনসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভায় শিক্ষার মানোন্নয়নে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রতিষ্ঠানে পাঠদান নিশ্চিত করা, ডিজিটাল উপকরণ ব্যবহার করে পাঠদান, পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভাল ফলাফল নিশ্চিত করণে নানা উদ্যোগ নেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।