ঢাকাWednesday , 12 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় পত্রদূত সম্পাদক স.ম আলাউদ্দীনের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

admin
September 12, 2018 10:14 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দীনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাটকেলঘাটার শহীদ স ম আলাউদ্দীন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আলাউদ্দীন স্মৃতি সংসদের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম আক্তারুল আলম, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাস্টার শেখ আব্দুল হাই, ইসলামকাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক বাবলুর রহমান, তালা উপজেলা ওলামা লীগের আহবায়ক শেখ আনছার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি লিটু, শেখ শাহীদুজ্জামান পাইলট, সাংবাদিক এম জিল্লুর রহমান, এসএম শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।