ঢাকাWednesday , 12 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে জুয়ার বোর্ড থেকে আটক ৬

admin
September 12, 2018 9:24 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে জুয়ার বোর্ড থেকে পুলিশের কথিত সোর্সসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে একটি গোপন আস্তানার জোয়ার বোর্ড থেকে তাদেরকে হাতে নাতে আটক করা হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে একটি চক্র বিভিন্ন সময় আঁঠারমাইল বাজার, চুকনগর বাজার ও তার আশপাশের নির্জন এলাকায় প্রতিনিয়ত তাস খেলার নামে জুয়ার বোর্ড বসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে থানার এসআই আশিকুজ্জামান আশিকের নেতৃত্বে পাইকগাছা রোডের আঁঠারমাইল বাজারের আবুল কালাম জোয়াদ্দারের ভবন থেকে জোয়া খেলা অবস্থায় তাদেরকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চুকনগরের নরনিয়া গ্রামের মাস্টার নুর আলী গাজীর ছেলে পুলিশের কথিত সোর্স আক্তারুজ্জামান লিটন (২৮), বেতাগ্রামের আব্দুল হাই শেখের ছেলে আরশাফুল শেখ (৪৪), একই গ্রামের আব্দুল হান্নান জোয়াদ্দারের ছেলে ফারুক হোসেন জোয়াদ্দার (৩২), তপন কর্মকার (৩৯), মাগুরাঘোনা গ্রামের শরিউতুল্লাহ সরদারের ছেলে আব্দুল গফুর সরদার (৪৫) ও হোগলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে রফিকুল ইসলাম শেখ (৪২)। আটককৃতদের জুয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।