কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টের তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের পিয়ার আলী তরফদারের ছেলে জয়নাল হোসেন ও তার সহোদর আবুল কাশেম, নলতা ইউনিয়নের কাশিবাটি ইউনিয়নের মহাসীন শেখের ছেলে খায়রুল শেখ।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বুধবার সকালে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
