ঢাকাWednesday , 12 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

admin
September 12, 2018 5:13 pm
Link Copied!

নিজস্ব প্র‌তি‌নি‌ধি: সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় দিপালী মণ্ডল নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী সনজিৎ মণ্ডল।
বুধবার (১২ সেপ্টেম্বর) ভোরে দিকে উপজেলার জেলপেটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর বাবা নির্মল সরকার অভিযোগ করে বলেন, বছর ছয়েক আগে তার মেয়ের সঙ্গে জেলপেটুয়া গ্রামের সনজিৎ মণ্ডলের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলেও রয়েছে। বিয়ের পর থেকে পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে সনজিতের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চরমে উঠে। বুধবার ভোরের দিকে এসব নিয়ে দিপালীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সনজিৎ তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব নাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।