রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের প্রাক্তন ইউপি সদস্য হাজী আবুল হোসেনের ছেলে সাংবাদিক ও সমাজ সেবক মো. হুমায়ন কবিরকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ভেটখালী বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রমজাননগর ইউনিয়ন যুব লীগের সভাপতি গাজী আল মামুন, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি সাংবাদিক মো. শাহিন, পূজা উদযাপন পরিষদ রমজাননগর শাখার সভাপতি অমল চন্দ্র মন্ডল, মানিকখালী মন্দিরের সভাপতি সুভাষ মন্ডলসহ প্রমুখ।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সুন্দরবনের ত্রাস বনদস্যু জাকির বাহিনী জাকিরের বোন টেংরাখালী গ্রামের মজিদ ভাংগীর মেয়ে শাবানকে দিয়ে সাবেক চেয়ারম্যান আকবর আলী ও তার ভাই অ্যাডভোকেট ফজলুল হককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
সমাবেশে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ যোগদান করেন।
