ঢাকাTuesday , 11 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ম্যাক্স ওয়াশ প্রকল্পের কর্মীদের ট্যাব প্রদান

admin
September 11, 2018 9:56 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে ম্যাক্স ওয়াশ প্রকল্পের কর্মীদের ট্যাব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে ম্যাক্স ওয়াশ-২ প্রকল্পের এইচপিএ কর্মীদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়।
এসকেএস ফাউন্ডেশনের ব্রহ্মরাজপুর ইউনিয়ন ইউএফ মোছা. রওশন আরা খাতুন এর সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এসএস শহিদুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক দূরুল হুদা মন্ডল, ইউপি সচিব শেখ আমিনুর রহমান, প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমান, মেম্বর নুর ইসলাম মাগরেব, রেজাউল করিম মিঠু, ই-সেবা কেন্দ্রের রজব আলী শাওন, সিএইচপি প্রকল্পের নার্গিস পারভীন, রুমি সুলতানা, বৃষ্টি খাতুন ও বেবি ওয়াশ এর জোৎস্না প্রমুখ। ম্যাক্স ওয়াশ-২ প্রকল্পের এইচপিএ কর্মী ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে ফাতেমা খাতুন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে রাবেয়া খাতুন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে অনিতা ব্যানার্জীর হাতে উপস্থিত অতিথিবৃন্দ ট্যাব তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।