ঢাকাTuesday , 11 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরাঘোনায় ওয়ার্ড সভা

admin
September 11, 2018 9:32 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম। স্বচ্ছ, জবাবদিহি, কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে স্থানীয় ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে স্থানীয় পরিকল্পনা প্রণয়ন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ মো. আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব মো. আবু হানিফ ও উপদেষ্টা ইউপি সদস্য মঞ্জুয়ারা বেগম। বক্তব্য রাখেন মাহাবুর রহমান, হারুন অর রশিদ, আতিয়ার মোড়ল, আবু তালেব মোড়ল, মজ্হুর শেখ, নান্নু শেখ, মোহাম্মদ শেখ, মোমেনা বেগম, রাবেয়া বেগম, রাহেলা বেগম, আমেনা বেগম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।