পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় পুকুরে পড়ে আমেনা বেগম (১০২) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটার বড়বিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম বড়বিলা গ্রামের মৃত কোমর উদ্দীনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বৃদ্ধ আমেনা বেগম বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। ওই রাতে বাড়ির লোকজন পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তার লাশ উদ্ধার করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
