ঢাকাTuesday , 11 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় আ’লীগের আলোচনায় ড. মসিউর রহমান: বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকার সাধ্য মতো কাজ করে যাচ্ছে

admin
September 11, 2018 9:35 pm
Link Copied!

বাবুল আক্তার, পাইকগাছা: আ’লীগের উপদেষ্টামÐলীর সদস্য ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে সাধ্যমত কাজ করে যাচ্ছে। আর্থ-সামাজিক, যোগাযোগ, শিক্ষার প্রসার-প্রযুক্তিগত জ্ঞান, সমুদ্র বিজয়সহ নানা ক্ষেত্রে এ সরকার দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁদখালীর মৌখালী মোল্লা বাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, নির্মাণাধীন পদ্মা সেতুর যাত্রার শুরুতে সরকারকে বে-কায়দায় ফেলতে দেশী-বিদেশীদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। কিন্তু এখনো আগুন সন্ত্রাসীরা ও ধর্মের নামে একটি সা¤প্রদায়িক অপশক্তি উন্নয়ন কর্মকাÐকে থামিয়ে দেবার চক্রান্তে লিপ্ত রয়েছে।
সভায় উপজেলা কমিটির আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বিএম’র দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহিদুল্লাহ, জেলার সদস্য ও উপজেলা কমিটির সদস্য সচিব মো. রশীদুজ্জামান, জেলা সদস্য এম রিয়াজ, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কওসার আলী জোয়াদ্দার প্রমুখ।
সভায় প্রভাষক ময়নুল ইসলাম ও নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাসুমা খাতুন, নিলীমা চক্রবর্তী, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মÐল, শংকর দেবনাথ, নির্মল অধিকারী, হেমেশ মÐল, প্রভাষক আ. ওহাব বাবলু, হালিম মাস্টার, হোসনেয়ারা খানম, আরশাদ আলী, ইকবাল বাহার, শাহিন সানা, সাঈদ আলী মোড়ল কালাই, সোহাগ হোসেন, বিমল সরকার, বিশ^জিত সিনহা, শাহজাহান কবির, কবির হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।