ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় পারিবারিক কলহের জের ধরে মেয়ের রডের আঘাতে মা মমতাজ বেগমের (৫৫) মৃত্যু হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে মেয়ে টুম্পা (২৫) তার মা মমতাজ বেগমের মাথায় রড দিয়ে আঘাত করে।
মমতাজ বেগম পাটকেলঘাটার দক্ষিণ নগরঘাটার মৃত সবুর সরদারের স্ত্রী।
তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার অপু সরোয়ার জানান, সোমবার সকালে মা মেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে টুম্পা তার মা মমতাজ বেগমের মাথায় রড দিয়ে আঘাত করে। এসময় মমতাজ বেগমের রক্তক্ষরণ হলে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় খুলনায় নেওয়া পথে তিনি মারা যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
