পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার ধানদিয়ায় ঝড়গাছা দৌলতপুর গ্রাম থেকে গোপাল ঘোষ (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ওই গ্রামের অমল ঘোষের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত গোপাল ঘোষ ধানদিয়ার ঝড়গাছা দৌলতপুর গ্রামের মৃত সুরেন্দ্রনাথ ঘোষের ছেলে।
পাটকেলঘাটা থানার এসআই আসাদ জানান, রোববার রাত ১১টার দিকে গোপাল ঘোষ নিজ বাসা থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। সোমবার বিকাল ৫টার দিকে স্থানীয়রা ধানদিয়ার ঝড়গাছা দৌলতপুর গ্রামের অমল ঘোষের ডোবায় মৃত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
