ঢাকাTuesday , 11 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ায় নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কমিটির সভা

admin
September 11, 2018 9:51 pm
Link Copied!

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন (ওয়াটসান) কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এবং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান এবং ওয়াটসান কমিটির সভাপতি গাজী শওকাত হোসেন।
সভায় ইউনিয়নে নিরাপদ পানির সমস্যা সমাধান, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ইউপি সচিব মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডল, ডা. আ. কাদের, আমেনা খাতুন, রোকেয়া খাতুন বেবী, এস. এম. আব্দুর রব, প্রশান্ত হালদার প্রমুখ।
উল্লেখ্য নবযাত্রা প্রকল্প ইউনিয়নে নিরাপদ পানির সমস্যা সমাধানে ৯টি গভীর নলকূপ মেরামত, ৭টি নতুন গভীর নলকূপ স্থাপন ও ১০টি রেইন ওয়াটার হারভেষ্টিং স্থাপনের অনুমোদন দিয়েছে।
সভা শেষে চেয়ারম্যান গাজী শওকাত নবযাত্রা প্রকল্প কতৃক প্রদত্ত যন্ত্রপাতি ওয়াটার পয়েন্ট কেয়ারটেকরদের হাতে তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।