ঢাকাTuesday , 11 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়ায় কাঠের পোলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

admin
September 11, 2018 9:53 pm
Link Copied!

সরদার কালাম, খোরদো (কলারোয়া): কলারোয়ার দেয়াড়ায় কাঠের পোলে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ। কপোতাক্ষ নদের উপর তৈরি এই পোলটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা থেকে কেশবপুর ত্রিমোহনী মধ্যবর্তী সড়কে কপোতাক্ষ নদীর উপরে কয়েক বছর আগে নির্মিত কাঠের পোল বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তবুও ঝুঁকিপূর্ণ এই পোল দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করছে। সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ সড়কের মাঝে এই কাঠের পোলটি বর্তমানে বিপজ্জনক হয়ে উঠেছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই রাস্তা দিয়ে চলাচল করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও। ভয়ে ভয়ে পার হতে হয় তাদের। এদিকে সম্প্রতি এলাকাবাসির দাবির প্রেক্ষিতে পোলের সামনে সতর্কবাণী সম্বলিত পোস্টার দেওয়া হয়েছে। তারপরও কেউ কেউ প্রয়োজনের তাগিদে ভারী যানবাহন নিয়ে চলাচল করছেন।
স্থানীয় ওয়ার্ড আ’লীগ নেতা হারুণ-অর-রশিদ বলেন, এই এলাকা থেকে যশোরের সাঁগরদাড়ি মাইকেল মধুসূদনের বাড়ি যাতায়াত সহজ হয়। এ কারণে এই পথে অনেক মানুষ চলাচল করে থাকে। এই স্থানে একটি পাকা সেতু করে দিলে অনেক মানুষের কষ্টের দিন শেষ হবে।
এ ব্যাপারে দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে বলেন, এখানে একটি পাকা ব্রিজ তৈরি করা প্রয়োজন। কিন্তু বাজেটের অভাবে এখানে কোন ব্রিজ নির্মাণ সম্ভব হয় না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।