ঢাকাMonday , 10 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু টুর্নামেন্টে দেবহাটা সদর ইউপির জয়

admin
September 10, 2018 10:16 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দেবহাটা সদর ইউপি একাদশ। সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দেবহাটা সরকারি পাইলট হাই স্কুল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই খেলা অনুষ্ঠিত হয়।
সখিপুর ইউপি একাদশ ও দেবহাটা সদর ইউপি একাদশের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে দেবহাটা ইউনিয়ন একাদশ ১-০ গোলে সখিপুর একাদশকে পরাজিত করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বিজয়ী দলের কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আফসার আলী মাস্টার, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার জসিম উদ্দীন, প্রাণী সম্পদ অফিসার বিষ্ণু পদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাবেক উপজেলা ছাত্রলীগের সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, সখিপুর ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, মোখলেছুর রহমান, আব্দুল করিম, হাফিজুর রহমান, নির্মল কুমার ম-লসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।