চুকনগর (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনায় উন্নয়নমূলক উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মাগুরাঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডে দোলখোলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ২নং ইউপি সদস্য এসএম সাহেবালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ মো. আবুল হোসেন। স্বচ্ছ, জবাবদিহি, কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে স্থানীয় ভোটারদের অংশ গ্রহণ, নির্বাচিত জন প্রতিনিধিদের নেতৃত্বে স্থানীয় পরিকল্পনা প্রনয়ন ও ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত এ ওয়ার্ড সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব মো. আবু হানিফ ও উপদেষ্টা ইউপি সদস্য মজ্ঞুয়ারা বেগম। এছাড়া বক্তব্য রাখেন আব্দুর জব্বার শেখ, পরিতোষ সিংহ, কাসেম সরদার, সামাদ সরদার, আজিজুর সরদার, মোমিন সরদার, সিদ্দিক সরদার, রবিউল খা, আজহার আলী শেখ, অছিরণ, রজ্ঞিতা, সবুরন বেগম, ফাতেমা বেগম প্রমুখ।
