ঢাকাMonday , 10 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় ওয়ার্ড শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন

admin
September 10, 2018 10:33 pm
Link Copied!

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কুলিয়া নতুন বাজারে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কুলিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আয়ুব হোসেন, আব্দুল ওহাব, এশারাত আলী, মিজানুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদ গাজি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা টুটুল, ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি লিয়াকত মোল্লা, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, ৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হিরন সরকার, সাধারণ সম্পাদক মিহির ম-ল প্রমুখ।
সম্মেরনে ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হিসেবে আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমাদুল ইসলাম ও ৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হিসেবে শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হিসেবে আয়ুব হোসেনকে মনোনীত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।