ঢাকাSunday , 9 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘সাবেক শিক্ষামন্ত্রী সাদেক মানুষের মনে চিরদিন জীবিত থাকবে’

admin
September 9, 2018 8:56 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ১১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, কেশবপুর ছিলো একটি অন্ধকার এলাকা। সেই অন্ধকারকে আলোকিত করতেই সাদেক সাহেবের এখানে আবির্ভাব ঘটেছিল। কেশবপুরের জনগণের মনে তিনি যে স্থান করে নিয়ে ছিলেন সেটা কেউ কেড়ে নিতে পারবে না। মানুষের মনে তিনি চিরদিন জীবিত থাকবেন। যুগ যুগ ধরে আগামী প্রজন্মের মানুষ তাঁর অবদান ও কীর্তি মনে রাখবে।
রোববার (৯ সেপ্টেম্বর) সকালে কেশবপুর কলেজিয়েট স্কুলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোয়াজ্জেম হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোরের প্রাক্তন জেলা প্রশাসক হুমায়ুন কবীর, যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, মহিলা লীগ নেত্রী রেবা ভৌমিক, চেয়ারম্যান আব্দুস সামাদ, ওয়ার্কার্স পাটির নেতা অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মাদ আলী, শিক্ষক নাজমুল হাসান বাবু, মহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, গৌতম রায়, যুবলীগের আহবায়ক শহিদুজ্জামান শহীদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।