ঢাকাSunday , 9 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সখিপুর ইয়াং স্টার ক্লাবের জয়

admin
September 9, 2018 9:14 pm
Link Copied!

কলেজ প্রতিনিধি (দেবহাটা): দেবহাটার সখিপুরে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয় পেয়েছে সখিপুর ইয়াং স্টার ক্লাব। রোববার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ।
খেলায় সখিপুর ইয়াং স্টার ক্লাব ও ভাতশালা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এতে সখিপুর ইয়াং স্টার ক্লাব ২-১ গোলে জয়লাভ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোনাজাত আলী ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবুর আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফার ও আলম বিশ্বাস, বেসরকারি সংস্থা সাস’র সমাজ উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, সমাজসেবক মীর নাসির উদ্দীন, সামসুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।