পাটকেলঘাটা/খলিষখালী প্রতিনিধি: পাটকেলঘাটায় নাশকতা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, খলিষখালী রাঘবকাটী গ্রামের মৃত মোজাম্মেল গাজীর ছেলে শাহাজান আলম (২৯), যুগিপুকুরিয়া গ্রামের মৃত হাজী পরশউল্লাহ সরদারের ছেলে আব্দুল সুবহান হাজী (৬১) এবং নগরঘাটার কাপাশডঙ্গা গ্রামের মৃত ঈমান আলী বিশ্বাসের ছেলে এরশাদ আলী বিশ্বাস (৬১)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, শনিবার রাতে নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
