বাঁশদহা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গোপাল চন্দ্র সরদারকে পিএইচডি ডিগ্রী অর্জন করায় সীমান্ত রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কলেজের প্রভাষক অহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি বদরুজ্জামান খোকা। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জুলফিকার আলী, শরিফুল ইসলাম, রুহুল আমিন, জিয়াউর রহমান, আলমগীর কবির, আমিনুর রহমান, প্রভাষক হুমায়ুন কবির, সিরাজুর ইসলাম, আলাউদ্দীন, ইকবল হোসেন, ফিরোজ হোসেন, সবুজ হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
