ঢাকাSaturday , 8 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সীগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

admin
September 8, 2018 10:10 pm
Link Copied!

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে নবযাত্রা প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে মা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর আলী পাড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু তালেব, আব্দুল্লাহ আল মামুন ও বেলাল হোসেন। এসময় উপস্থিত গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দকে মা, শিশু স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে ধারণা দেওয়া হয়। এসময় নবযাত্রা প্রকল্পের দায়িত্বরত কর্মী আবু তালেব, খান বাবলুর রহমান, সাজেদা খানম ও মিতানুরসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।