কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তিন ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছে। তারা হলেন, উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের ফজর আলী গাজীর ছেলে শাহিনুর গাজী, মৌতলা গ্রামের পূর্ব মৌতলা গ্রামের শেখ হাসান আলীর ছেলে শামীম হোসেন ও লক্ষীনাথপুর গ্রামের মৃত মহব্বত আলী গাজীর ছেলে মিজান গাজী।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এই তিন ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করে। শনিবার সকালে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
