ঢাকাFriday , 7 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় শাড়ি ও চশমা আটক

admin
September 7, 2018 9:20 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও চশমা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে পুটখালীর বারপোতা গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ২৮০ পিস শাড়ি ও ৬ হাজার পাঁচশ পিস চশমা আটক করা হয়েছে। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা-২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারপোতা গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি ও চশমা আটক করা হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ ১০ হাজার টাকা। আটককৃত মালামাল সিজার দেখিয়ে বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।