ঢাকাFriday , 7 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াপাড়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ

admin
September 7, 2018 10:31 pm
Link Copied!

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করতে দেবহাটার নওয়াপাড়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টায় নওয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে হাদিপুর জগন্নাথপুর আহছানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শেখ শফিউল ইসলাম ময়না, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, উপজেলা শ্রমিক লীগের সহ-দপ্তর সম্পাদক নুর উদ্দীন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি জোহর আলী, সহ-সভাপতি জেহের আলী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।