ঢাকাThursday , 6 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর দাফনে অংশ নেওয়া মওলানা রজব আলী মোল্লা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত

admin
September 6, 2018 10:02 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধুর দাফনে অংশ নেওয়া সাতক্ষীরার মওলানা রজব আলি মোল্লা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৯ বছর বয়স্ক রজব আলির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডাক্তাররা।
তার পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে তিনি সাতক্ষীরা শহরের মেহেদিবাগের বাড়িতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে ডা. আসাদুজ্জামানের তত্ত¡াবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রজব আলির চিকিৎসার দেখভাল করছেন। রজব আলি সাতক্ষীরা পুলিশ লাইনস মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। তার পরিবারের সদস্যরা তার আশু রোগমুক্তি কামনা করে সবার দোয়া চেয়েছেন।
মওলানা রজব আলি ১৯৭৫ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোবরা মাদ্রাসা ও পরে গওহরডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করতেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট রজব আলি ও তার সহপাঠী গোপালগঞ্জের পাটগাতির জালালউদ্দিন ও দিঘলিয়ার বেলায়েত হোসেন বঙ্গবন্ধুর গোসলে জানাযায় ও দাফনে অংশ নেন। জালালউদ্দিন ও বেলায়েত হোসেন সাতক্ষীরার কামালনগর ও আনসার ক্যম্প মসজিদে ইমামতি করতেন। সম্প্রতি তারা মারা গেছেন।
মওলানা রজব আলির দুই ছেলে মওলানা মাহমুদুল হাসান ও মওলানা শরিফুজ্জামান তাদের পিতার জন্য সবার দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।