ঢাকাThursday , 6 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বকচরা আহমাদিয়া মাদ্রাসার নয় শিক্ষক আটক

admin
September 6, 2018 9:57 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বকচরা আহমাদিয়া মাদ্রাসা থেকে দুই জামায়াত নেতাসহ নয় শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, তারা মাদ্রাসায় গোপন বৈঠক করছিলেন।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, জামায়াত সংশ্লিষ্ট বেশ কয়েকজন শিক্ষক বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসায় চাকুরি করেন। তারা বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার একটি কক্ষে গোপন মিটিং করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে প্রাথমিকভাবে জামায়াতের দুই নেতার নাম জানা গেছে। এরা হলেন সাতক্ষীরা সদর পশ্চিম জামায়াতের সেক্রেটারি মওলানা শাহাদাত হোসেন ও আগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতের আমির মওলানা আবদুস সামাদ। এছাড়া আটক অন্যান্যরা হলেন, গোলাম সরোয়ার, হাফিজুর রহমান, আবুল খায়ের, মোজাম্মেল হক, মোজাফফর হোসেন, আজম ফারুক, আবদুল হামিদ। তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষক।
মাদ্রাসার সুপার মো. রমজান আলি জানান, তিনি গত ১ এপ্রিল ওই মাদ্রাসায় যোগদান করেছেন। যাদের আটক করা হয়েছে তাদের কেউ জামায়াত করেন কিনা তা তিনি জানেন না। তিনি জানান, আটকের সময় সবাই ক্লাসরুমে ক্লাস নিচ্ছিলেন। তবে তিনি নিজে ছুটিতে রয়েছেন।
পুলিশ পরিদর্শক আরও জানান, আটকের পর যাচাই বাছাইয়ের কাজ চলছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।