ঢাকাThursday , 6 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডি.বি ইউনাইটেড হাইস্কুলকে হারিয়ে ধুলিহর আদর্শ বিদ্যালয়ের জয়

admin
September 6, 2018 10:23 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতা-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের ফাইনালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলকে হারিয়ে ধুলিহর আদর্শ বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে।
পরে ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা গনেশ চন্দ্র মন্ডল, স.ম. জালাল উদ্দিন, মিজানুর রহমান বাবু, নিলিপ কুমার মল্লিক, মনিরুজ্জামান তুহিন ও মমিনুর রহমান মুকুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।