ডেস্ক রিপোর্ট: আগস্ট’১৮ মাসে টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান আনুষ্ঠানিকভাবে তার হাতে সেরা অফিসার ইনচার্জের সম্মাননা তুলে দেন। একই সময়ে জেলার শ্রেষ্ঠ চৌকশ এসআই হিসাবে একই থানার মনির হোসেন ও শ্রেষ্ঠ চৌকশ এএসআই হিসাবে আব্দুল কুদ্দুস হাওলাদারকেও সম্মাননা দেওয়া হয়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মহিউদ্দনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
